নিজেস্ব প্রতিনিধি:
রাজনীতিতে অপপ্রচার, কুৎসা ও শিষ্টাচারবহির্ভূত সংস্কৃতির প্রতিবাদে এবং সুস্থ ধারার রাজনীতির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ মঙ্গলবার দুপুরে শহরের লালদিঘির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে যুবদলের নেতা-কর্মীরা "রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো" এবং "চাই সুস্থ ধারার রাজনীতি" সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আপনার মতামত লিখুন :