• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

স্কুলছাত্রীর আত্মহত্যা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৫
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে হালিমা খাতুন ওরফে পাখি (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার সরখোলা গ্রামে সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। 
হালিমা খাতুন পাখি সরখোলা গ্রামের জনি সরদারের মেয়ে এবং সরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হালিমা খাতুন পাখি নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করে এলাকাবাসী। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে তার পরিবার নিশ্চিত করেছে।  
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘স্কুলছাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কোনো ধরণের অভিযোগ না হওয়ায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের নিকট মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।’