• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে ইয়াবা সরবরাহ ও সেবনকারী দুই বন্ধুর ৯ মাসের কারাদণ্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬, ৬:০৭
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে দুই বন্ধুকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত| বুধবার (৩ জুন) দুপুর ৩ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ দেন| 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আসলাম খানের ছেলে মাসুদ খান (১৯) ও একই ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের হালিম শেখের ছেলে বায়েজিদ শেখ (২০)|  
এলাকাবাসী জানায়, মাসুদ খান ও বায়েজিদ শেখ একে অপরের ঘনিষ্ট বন্ধু| মাসুদ শেখ ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবকনকারী এবং তার বন্ধু বায়েজিদ শেখ ইয়াবা ট্যাবলেট সেবনকারী| 
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ৩ টার দিকে থানা পুলিশের সহযোগিতায় পায়রা ইউনিয়নের কাদিরপাড়া বাজারে অভিযান চালানো হয়| এ সময় চার পিস (৪টি) ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ খান ও বায়েজিদ শেখ নামে দুই বন্ধুকে আটক করা হয়| পরে আটক মাসুদ খানকে ৬ মাসের ও বায়েজিদ শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়| দণ্ডপ্রাপ্ত দুজনকে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে| 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও সেবনের দায়ে মাসুদ খানকে ৬ মাসের এবং তার বন্ধু বায়েজিদ শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে| একই সঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে|’