• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ যুবক, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি :
বিএনপির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে মনিরামপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম মনিরুজ্জামান তুহিন (৪০)। তার বাড়ি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রামনগর লাউড়ী রাস্তার ব্রিজ সংলগ্ন এলাকায়। 

মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এই তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান মিন্টু বলেন, তুহিন বিএনপির সমর্থক। সে দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে যশোর শহরে বসবাস করত। দলীয় কোন পদ না থাকলেও বেগম জিয়ার প্রতি তার বেশ শ্রদ্ধা ছিল। সেই টানে গত বুধবার ঢাকায় বেগম জিয়ার জানাজায় শরিক হতে যায় তুহিন।

আসাদুজ্জামান মিন্টু আরও বলেন, জানাযায় অংশ নিতে গিয়ে অতিরিক্ত মানুষের চাপে অসুস্থ হয়ে পড়ে তুহিন। পরে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়েছে।