যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের ডাক: ২৫ জুলাই শেখ হাসিনা ও দোসরদের শাস্তির দাবিতে গণসমাবেশ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৪
স্টাফ রিপোর্টার:
ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের আটক এবং শাস্তির দাবিতে আগামী ২৫ জুলাই শনিবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
এ সময় তিনি বলেন বেলা সাড়ে তিনটায় শহরের চৌরাস্তা মোড়ের গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসেবে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এম পি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
মোস্তফা আমির ফয়সাল আরও বলেন, গত সাত দিন আগে সমাবেশের তারিখ ঘোষণার পর জেলা স্বেচ্ছাসেবক দলের সকল সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা করেছে। গণসমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। এই গণসমাবেশ নিকট অতীতের চেয়ে বেশি মানুষের উপস্থিতির মধ্য দিয়ে জন সমুদ্রে পরিণত হবে। ছুটির দিনে চৌরাস্তা মোড়ের মতো জন গুরুত্বপূর্ণ জায়গায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ চলাকালে মানুষের চলাচলে বিঘ্ন ঘটবে তার জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে গণসমাবেশ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য রাজু আহমেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :