• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬, ৬:৪৮
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (৮ এপ্রিল) সকালে যশোর জেলা রোভারের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর যশোর কালেক্টরেট চত্বর ও পৌরসভা এলাকায় স্কাউটস সদস্যরা পরিছন্নতা অভিযান পরিচালনা করেন। 

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও রোভার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। র‍্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা স্কাউটসের সেক্রেটারি রবিউল ইসলাম,প্রবীণ স্কাউটার আব্দুর রহমানসহ বিভিন্ন কলেজের আরএসএলবৃন্দ।