• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের বড় বাজারে ইলিশের আড়তে জরিমানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩
ছবির ক্যাপশন:

যশোর প্রতিনিধি
যশোরের বড় বাজারের মাছের আড়তে আমদানিকৃত ভারতীয় ইলিশের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘কর্ণফুলী ফিস’ নামের একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বড় বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা মাছের দোকানে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য এবং আমদানি, ক্রয়-বিক্রয় ও সরবরাহ সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় সঠিক কাগজপত্র প্রদর্শন করতে না পারায় কর্ণফুলী ফিসের মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত মূল্যে ইলিশ বিক্রি এবং আমদানি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণের কঠোর নির্দেশনা দেয় ডিরেক্টরেট।

সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, বাজারে ভারতীয় ইলিশের ক্রয়-বিক্রয়মূল্য স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।