• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ডিবির পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ওলিয়ার রহমান (৫৮) নামে একজনকে ২ কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। তিনি ঝিকরগাছা পৌরসভার পঞ্চনগর এলাকার বাসিন্দা।

অপরদিকে, একই দিন রাত ১২টা ১০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন আরবপুর ইউনিয়নের মন্ডলগাতি এলাকায় অভিযান চালিয়ে মো. রাজু আহম্মেদ (৩৫) ও মো. সাগর হোসেন (২৫) নামে দুইজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বাড়ি বাঘারপাড়া উপজেলার সহিতখালি ও আলাদিপুর এলাকায়।

ডিবি পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইয়াবাসহ আটক দুইজনকে রোববার আদালতে পাঠানো হয়েছে। গাঁজাসহ আটক ওলিয়ার রহমানের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।