নিজের চিকিৎসা নিতে হাসপাতালে হাজির আহত হনুমান
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬
নিজেস্ব প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় এক ঘটনার সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের মতো নিজের চিকিৎসার প্রয়োজনে নিজেই উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে হাজির হয়েছে একটি আহত হনুমান। গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুরে ঝিকরগাছা উপজেলা সদরে এই বিরল দৃশ্য দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হনুমানটি আচমকা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রবেশ করে। প্রথমে সেটি হাসপাতালের চিকিৎসা শেডের একটি টেবিলে গিয়ে বসে। পরবর্তীতে সেটি ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নিতে শুরু করে এবং ক্ষুধার্ত থাকায় কিছু খাওয়ার চেষ্টা করে।
আহত হনুমানটিকে দেখে দ্রুত এগিয়ে আসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ। তারা লক্ষ্য করেন, প্রাণীটির শরীরের পেছনের অংশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।
শান্ত থেকে চিকিৎসা গ্রহণ। সবচেয়ে অবাক করার বিষয় ছিল হনুমানটির আচরণ। চিকিৎসকেরা যখন ক্ষতস্থান পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন, তখন সেটি কোনো ধরনের বাধা না দিয়ে একেবারে শান্ত হয়ে বসে ছিল।
ডা. মাসুমা আখতার বলেন: "হনুমানটির আচরণ ছিল অনেকটা বাক্প্রতিবন্ধী মানুষের মতো। সে যেন আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিল তার চিকিৎসার খুব প্রয়োজন।
আপনার মতামত লিখুন :