• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রমজানকে স্বাগত জানিয়ে যশোর শহর জামায়াতের মিছিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার  (১৮ফেব্রুয়ারী) আছর নামাজের পর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিল শুরু হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

মিছিলে নেতৃত্ব দেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর নূরে আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা সদস্য আবুল হোসেন রেজা। উপস্থিত ছিলেন শহর শাখার সেক্রেটারি ইমরান হুসাইন, নায়েবে আমীর এ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগসহ নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করতে হবে। দিনের বেলা পানাহার বন্ধ রাখতে হবে। তারা হোটেল রেস্তোরাঁ মালিকদের প্রতি আহবান জানান, দিনের বেলা দোকান খোলা রাখলে যেন অন্তত পর্দা ব্যবহার করেন। যেন অন্য রোজাদারদের কোন অসম্মান না হয়।