• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬, ০৬:০৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

যশোরে পরম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার যশোর বিসিক গৌর গোপীনাথ মন্দির থেকে এম ইউ সি ফুডের মালিক ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্যামল কুমার দাসের উদ্যোগে এই বর্ণাঢ্য রথযাত্রাটি বের হয়।

​শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে বহনকারী রথটি বেজপাড়া গয়ারাম রোডের পারিবারিক মন্দিরে আনা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী, আগামী সাতদিন দেব-দেবী এখানেই অবস্থান করবেন।

​বর্ণাঢ্য এই রথযাত্রায় জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি দীপক রায়, যুগ্ম-সম্পাদক মৃনাল কান্তি দে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ দত্তসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।