• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর করোনারী কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পথে: ২৪ পদে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:১০
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত গতি এগিয়ে চলেছে যশোরের একমাত্র হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠান যশোর করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রুপ দান কার্যক্রম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় ২৪ টি পদে অর্থ বরাদ্দের সম্মাতি প্রদান করেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ সচিব শুক্লা সরকার (০৭.০০.০০০০.০০০.১৫৬.১৫.০১৫৪.২২.৫১৬) নম্বর স্মারক পত্রে বিষয়টি নিশ্চিত করেন।
এর মাধ্যমে পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের হাতে গড়া প্রতিষ্ঠানটি পুত্র দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হাত ধরে পূর্ণতা পেতে যাচ্ছে। বৃহস্পতিবার প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত ২৪ টি পদে অর্থ সম্মিত প্রদানের বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্টে বলেন, আলহামদুলিল্লাহ যশোরে পূর্নাঙ্গ করোনারী কেয়ার ইউনিট স্থাপনে আরেক ধাপ অগ্রগতি। আল্লাহ’র রহমতে আগামী বছর জুনের আগেই পূর্ণাঙ্গ সেবা চালুর প্রস্তুতি চলছে। 

মোট ২৪ টি পদের মধ্যে ১৫ টি স্থায়ী ক্যাডার পদ এবং বাকি ৯ টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। ১৫ টি স্থায়ী পদের মধ্যে সিনিয়র কনসালেটট (কার্ডিওলিজ) ১ টি, সিনিয়র কনসালেটট (এনেসথেসিয়া) ১টি, জুিনয়র কনসালেটট (কার্ডিওলিজ) ২টি, জুিনয়র কনসালেটট (এনেসথেসিয়া), সহকারী রেজিস্ট্রার ১টি, অ্যানেসথেটিস্ট ১টি এবং মেডিকেল অফিসার ৮ টি।  বাকি ৯ টি পদের মধ্যে নার্সিং সুপার ভাইজার ১ টি, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২টি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) ১টি, ফার্মাসিস্ট (ডিপ্লোমা) ১টি, কম্পিউটার অপারেটর ১ টি, স্টোর কিপার ১টি, ফার্মেসি সহকারী ১ টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ টি।

অর্থ মন্ত্রণালয় অর্থ সম্মতি প্রদানের মাধ্যমে যশোরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত হৃদরোগ চিকিৎসা সেবার প্রতিষ্ঠান পূর্ণতা পেতে আরও একধাপ এগিয়ে গেলো। ২০০৬ সালে পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম দলটির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে, যশোরের হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন করেন। যেটি ছিল যশোরের স্বাস্থ্য বিভাগের মাইল ফলক। সে সময় ভবন নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের কাজ সম্পন্ন হলেও সরকার পরিবর্তনের পর ইউনিটটি আর পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিগত আওয়ামী লীগ সরকার হৃদরোগের মতো গুরুত্বপূর্ণ এই চিকিৎসা সেবার প্রতিষ্ঠানটি চালু করেনি। অবশেষে বিএনপির নেতৃত্বধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আহ্বানে সাড়া দেওয়ার মধ্য দিয়ে যশোর করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। এর মাধ্যমে যশোরবাসীর হৃদরোগের চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি অনিন্দ্য ইসলাম অমিতের আরেকটি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হতে যাচ্ছে।

এ বিষয় যশোর- ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্ববধায়ক হুসাইন সাফায়াত বলেন, বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে মেশিনারী বসানোর কার্যক্রম শেষ হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ের যে সকল কার্যক্রম রয়েছে তার কাজ শুরু হয়ে গেছে।