• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কাল থেকে যশোরে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলার টিকাদান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে আগামীকাল সোমবার ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় যশোরের সব উপজেলা এবং পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে আজ (রবিবার) যশোর সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে  মতবিনিময়ে এসব তথ্য জানানো হয়। 

এ সময় সিভিল সার্জন ডা, মাসুদ রানা জানান, হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ যা থেকে শিশুকে সুরক্ষা দিতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর জেলার ৭ উপজেলার  ২লাখ ৮৪ হাজার শিশুকে টিকা দেয়া হবে। ৯মাস থেকে ৫ বছেরের নিচের শিশুরা টিকা পাবে। সকল স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্র এ টিকা দেয়া হবে। আর যশোর সদর ও পৌরসভায় বাদ পড়া শিশুরা ২৮ এপ্রিল পর্যন্ত পৌরসভা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে টিকা নিতে পারেব। 

তিনি আরও জানান, যশোরে ১৫ই মার্চ থেকে আজকে পর্যন্ত ৩৭২ জন বাচ্চাকে সন্দেহভাজন হাম রোগে শনাক্ত করা হয়েছে। এর ভেতর আমরা আইপিএইচ থেকে যে ল্যাব রিপোর্ট, সেখান থেকে ২৫ জনের কনফার্ম রিপোর্ট পেয়েছি। আর আমাদের যশোর জেলায় কোনো মৃত্যু নাই।

​আপনারা জানেন যে, বাংলাদেশের ১৮টি জেলায় ৩০টি উপজেলায় বিশেষ হামের টিকাদান কর্মসূচি চালু ছিল। সেখানে সদর উপজেলা এবং পৌরসভা মিলে আমরা প্রায় ৭৪,৪০০ বাচ্চাকে এই টিকাদান করতে সক্ষম হয়েছি।

​তারই অংশ হিসেবে আগামীকাল থেকে অর্থাৎ ২০শে এপ্রিল থেকে ১০ই মে পর্যন্ত যশোর জেলায় ২২৫৬টি কেন্দ্রে ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই হামের টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

​আমাদের এখানে টার্গেট এই সদর উপজেলা বাদে প্রায় ২ লক্ষ ১০ হাজারের মতো। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের যথেষ্ট টিকা এবং টিকা রিলেটেড যেসব সরঞ্জাম দরকার, লজিস্টিক, সেগুলো এসে গেছে। ​আপনাদের মাধ্যমে আমরা পুরো যশোরবাসীকে জানাতে চাই, আপনারা কোনো রকম বিভ্রান্তির মুখোমুখি না হয়ে, বিশ্বাস না করে, আপনারা এই বাচ্চাদের নিরাপদ টিকাদান নিবেন—এই আশা ব্যক্ত করছি।”