• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন: কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬, ১৪:১৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য’ বিষয়ক এক বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দিলদার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত জরুরি। কৈশোরকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা থাকলে তারা আগামী দিনে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. চন্দ্র শেখর কুণ্ডু এবং সাবিহা কবীর। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন যশোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন।

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ।

বক্তারা বর্তমান সময়ে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য, সঠিক পুষ্টি এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।