• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে ১৫৮ প্রাথমিক স্কুলের মিড ডে মিল কর্মসূচীর উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬, ৬:৩৬
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচী শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সুশীলনের বিভাগীয় উপ পরিচালন শাহিনা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তানিয়া আক্তার, বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শঙ্করী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচী বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের বন রুটি, সিদ্ধ ডিম, কলা ও দুধ প্রদান করা হয়।