• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর ২ আসনের নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে ডা. ফরিদ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬, ১৫:২৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলাতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন  যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। আজ শনিবার ( ৭ মার্চ) তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।একজন ব্যক্তি তার পছন্দমতন প্রার্থীকে ভোট দিতে পারে।  নির্বাচনী আসনকে শান্তিপূর্ণ রাখতে সবাইকে সহনশীল হতে হবে, যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। তিনি আরোও বলেন, আজ তার নির্বাচনী আসনের অতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ৩ হাজার টাকা সমান মূল্যের খাদ্য সামগ্রী দিচ্ছেন এবং পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে এবং পরে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলায় ১শ ও চৌগাছা উপজেলার ৫০ পরিবার নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়।