• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: লেবুতলা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ২


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫
ছবির ক্যাপশন:

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. ফুল মিয়া (৪৬) এবং একই গ্রামের মো. ওলিয়ার মোল্যার ছেলে মো. ফিরোজ হোসেন (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিটে এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। সেখানে আসামি ওলিয়ার মোল্যার টিনের ঘরের সামনের ফাঁকা জায়গা থেকে ফুল মিয়া ও ফিরোজ হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১০৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।