• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

উপশহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬, ১৬:২৩
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর উপশহর ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, এমপি।

​উপশহর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন।​সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপশহর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ তৌহিদুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মফিজুর রহমান।

​সভায় বক্তারা সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করার এবং আগামী দিনের নানামুখী সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।