মাদক সেবন করে মাতলামি করায় যুবককে জেল-জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মাদক সেবনের পর এলাকাবাসীর সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগে মিরাজ মোড়ল (২৫) নামে এক যুবককে ৩ মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মশরহাটী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে এ দন্ডাদেশ ও জরিমান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। দ-প্রাপ্ত যুবক মিরাজ মোড়ল মশরহাটী গ্রামের জসিম মোড়লের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার বিকালে স্থানীয় এক চায়ের দোকানের সামনে মিরাজ মোড়ল প্রকাশ্যে গাঁজা সেবন করে। এরপর পথচারীসহ এলাকাবাসীর সঙ্গে অশ্লীল আচরণের পাশাপাশি মাতলামি শুরু করলে পুলিশে খবর দেওয়া হয়। সন্ধ্যায় পুলিশ এসে তাকে মাতাল অবস্থায় আটক করেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘এলাকাবাসীর সহযোগিতায় পুলিশের হাতে আটক মাদকসেবী যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। পাশাপাশি তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :