• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর রেলওয়ে জংশনের উন্নয়ন ও যাত্রী দুর্ভোগ নিরসনে স্মারকলিপি প্রদান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:

যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নির্মাণের দাবিতে রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছে 'বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি'।

​সংগ্রাম কমিটির নেতারা স্টেশন মাস্টারের মাধ্যমে মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকা বরাবর এই স্মারকলিপি পাঠান।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৃহত্তর যশোর এলাকার মানুষের দূরপাল্লার যাতায়াতের প্রধান অবলম্বন যশোর জংশন। এখান থেকে রাজধানী ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত এবং বেনাপোল-কলকাতা রুটে আন্তর্জাতিক ট্রেনের যাত্রীরা চলাচল করেন। তবে গুরুত্বপূর্ণ এই জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকার অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। এছাড়া ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো ছাউনি না থাকায় রোদ ও বৃষ্টিতে প্রতিদিন হাজারো যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

​সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ জানান, তারা দীর্ঘদিন ধরে দ্রুতগামী ট্রেনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছেন। পূর্বের আশ্বাস অনুযায়ী নতুন কোচ প্রাপ্তি সাপেক্ষে দাবি পূরণের প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে বিদ্যমান যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

​এমতাবস্থায়, যশোরবাসীর পক্ষে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এরিয়ার আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে দ্রুত ছাউনি ব্যবস্থা করার জন্য জোর দাবি জানানো হয়। স্মারকলিপিতে সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. কাওসার আলী এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিনের স্বাক্ষর রয়েছে।