• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬, ১৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ শনিবার  (২ মে) বিকাল ৪টায় যশোর শহরের চিত্রার মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেখ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেলোয়ার হোসেন খাঁন (খোকন) এবং ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় করেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

বক্তারা শ্রমিক দলের ইতিহাস, সংগ্রাম ও বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার রক্ষায় করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক দল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি ফরিদ আহমেদ, যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন, কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহম্মদ সোহেল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম রানা, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আবু জাফর, নেছারউদ্দিন পান্না,মাহবুবুর রহমান প্রমুখ।