• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬, ১১:০৫
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোরের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে: গাঁজা ৫ কেজি ১১টি শাড়ি, ১ কেজি ফুসকা, ৮ প্যাকেট সিগারেট, ২০ প্যাকেট পাতার বিড়ি, ৩৯৫টি ওষুধ এবং ২৯৮টি কসমেটিক্স সামগ্রী

জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, "সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ মালামাল ও মাদকের প্রবেশ রুখতে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"