যশোরে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১
নিজস্ব প্রতিবেদক
যশোরে অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যাএ বছর যশোর জেলা শহর ও আশপাশের ৫টি কেন্দ্রে মোট ৭ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম কলেজসহ সকল কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।পরীক্ষা আয়োজনে কলেজ প্রশাসন কর্তৃপক্ষের তৎপরতা ছিল নজরকাড়া। পরীক্ষার্থীদের প্রবেশ, কক্ষ বণ্টন, প্রশ্নপত্র বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই ছিল সুপরিকল্পিত ও সময়ানুগ।বিভিন্ন ছাত্র সংগঠনের তৎপরতা ছিল চোখে পড়ার মত। পরীক্ষাখীদের সব ধরণের সহয়োগীতা ছিল দেখোর মত। আগত পরীক্ষার্থীদের জন্য ছিল খারার পানি, শরবত ও স্যালাইনের ও জরুরী মটরসাইকেল সার্ভিস ব্যবস্থা। পরীক্ষা শেষে মুখে প্রশংসা নিয়ে ফিরলেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, ভর্তি পরীক্ষার ফলাফল হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সময়মতো প্রকাশিত ।যশোর এম এম কলেজ কলেজ কেন্দ্রে এবার অংশ নিয়েছেন মানবিক শাখার ১৭২৬ জন পরীক্ষার্থী, আব্দুল রাজ্জাক কলেজে ৮৯৩, মিউনিসিপ্যাল প্রিপারেটিরী উচ্চ বিদ্যাল ৩৬০জন, সরকারি বালিকা বিদ্যালয় ৪৬১ জন, যশোর জেলা স্কুলে ৯৮৬ জন। বিজ্ঞান বিভাগে এম এম কলেজে ১৭২৫ জন, আব্দুল রাজ্জাক কলেজে ৮২১, মিউনিসিপ্যাল প্রিপারেটিরী উচ্চ বিদ্যাল ৩৬০জন, সরকারি বালিকা বিদ্যালয় ৩৫৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের মতে, এমন সুশৃঙ্খল পরীক্ষা তারা আগে দেখেননি।
কেশবপুর থেকে থেকে আসা পরীক্ষার্থী বদুরুজ্জামান বলেন, পর্যন্ত ছাত্রসংগঠনগুলোর মটরসাইকেল সার্ভিস সত্যিই অনেক উপকারে এসেছে। তারা পথনির্দেশনা দিচ্ছিল এবং সহযোগিতামূলক আচরণ করছিল।
পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসে কলেজের বিভিন্ন ছাত্রসংগঠন। এর মধ্যে ছিল ছাত্রশিবির, ইসলামী ছাত্রী সংস্থা ও ছাত্রদল।
তারা কলেজ চত্বরে একাধিক সেবামূলক স্টল স্থাপন করে। পরীক্ষার্থীদের জন্য ছিল ফ্রি পানি, কলম, আসন খোঁজার সহায়তা, বাইক সার্ভিস ও তথ্যকেন্দ্র।
এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে অভিভাবকদের কাছেও। অভিভাবক মো. আজিজুল হক বলেন, ছাত্রসংগঠনগুলোর ব্যবস্থা ছিল চমৎকার, তাতে আমরা অভিভাবকরা পরীক্ষার সময়টা স্বস্তিতে কাটাতে পেরেছি। এই উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রদল ও ছাত্রশিবিরের ছেলেরা শৃঙ্খলভাবে কাজ করছিল। তারা আমাদের পানি দিয়েছে, বসার জায়গা দেখিয়েছে। এটা শিক্ষাঙ্গনের ইতিবাচক দিক রাজনীতি নয়, শিক্ষার্থীদের পাশে থাকা।

যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম শফিকুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ সারাদিন একযোগে শুরু হয়েছে। এটা সকাল ১১টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছিল মূল কেন্দ্র এবং তার আওতায় আরও চারটি উপ-কেন্দ্র ছিল। সেখানেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট পাঁচটি কেন্দ্রে এমএম কলেজের আগত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে হয়েছে। যারা দায়িত্ব পালন করেছেন তারা খুবই সুশৃঙ্খলতার সাথে তা করেছেন। এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কমিটিও খুবই সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছে, কোনো রকম বিশৃঙ্খলা দেখা দেয়নি।
আপনার মতামত লিখুন :