• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

একটি সংবাদ বা ছবির মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব- মোবারক হোসেন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬, ১৩:৫৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
সংবাদ কর্মীদের বা গণমাধ্যমকর্মীদের গুরুত্ব অনেক। মাঝে মাঝে সংবাদ কর্মীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। মাঝেমধ্যে এমন কিছু ছবি বা সংবাদ থাকে যা পুরো দেশের চিত্র বদলে দিতে পারে। একটি সংবাদ বা ছবির মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব।

যশোর জেলা জামায়াতে ইসলামীর  আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আজ শুক্রবার যশোর জেলা জামায়াতের জেলা কনফারেন্স মিলনায়তন এ অনুষ্ঠান হয়। 

তিনি  আরও বলেন, স্থানীয় এবং জাতীয় পত্রিকার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর জোর দেন।সঠিক সংবাদ সংগ্রহ, পরিবেশন এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি সবার বিবেক এবং বুদ্ধি প্রয়োগের আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  জেলা  জামায়াতের সেরোটারি আবু জাফর সিদ্দিকী, যশোর সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের  সহকারী  সেক্রেটারি গোলাম কুদ্দুস,  কর্মপরিষদ সদস্য , নুর-ই আলি নুর আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন  জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস।