কাঠেরপুলে বেশি দামে মাংশ বিক্রির অভিযোগে রাজ বিফের মালিক বাবুকে ৫হাজার টাকা জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৫
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের কাঠেরপুলের মাংশ বাজারে অভিযান চালিয়ে রাজ বিফ হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত দামে মাংশ বিক্রির অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শামীম হোসাইন।
আদালত সূত্রে জানা গেছে, বিকেলে ভ্রাম্যমান আদালত শহরের কাঠেরপুল এলাকার মাংশ বাজারে অভিযান চালায়। এ সময় রাজ বিফ হাউজে অতিরিক্ত দামে মাংশ বিক্রি করতে দেখতে পায়। এ অভিযোগে রাজ বীফ হাউজের মালিক বাবুর নামে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত বাজারের অন্যান্য মাংশ ব্যবসায়ীদের সতর্ক ও বিভিন্ন ফলের দোকানেও তদারকি করে ব্যবসায়ীদের শতর্ক করে। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :