অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬, ১০:৩৯
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রল্পের (৩য় পর্যায়) আওতায় মৎস্যচাষ প্রদর্শনী পুকুরের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, সমাজসেবা কর্মকর্তা কাজী জয়নুর রহমান, শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, সমবায় কর্মকর্তা উবায়দুজ্জামান, কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, মনিরামপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, সুফলভোগী মৎস্যচাষী শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামের মিজানুর রহমান ওরফে সুমন, সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের গোবিন্দ চন্দ্র মল্লিক, চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের রবিউল আলম ও পায়রা ইউনিয়নের পায়রা গ্রামের আসলাম হোসেন প্রমুখ।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার জানান, চারটি খামারে জন্য চারটি এরেটর (অক্সিজেন সরবরাহ যন্ত্র), পরিমান মত রটেন ন, চুন, সার, মাছের পোনা, প্রোবায়োটিক, সাইনবোর্ড ও বøু নেট বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :