• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে আসছে যে ৩ বড় পরিবর্তন!


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬, ১১:০৮
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া প্রতিবেদক:
বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আটলান্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে কোয়ার্টার ফাইনালে ওঠার এই জমজমাট লড়াই। তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের রণকৌশল ও একাদশে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট আভাস দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে হারতে হারতে কোনোমতে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পারফরম্যান্সে যে কোচ পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না, তা সংবাদ সম্মেলনেই স্পষ্ট হয়েছে। ভুলগুলো শুধরে নিয়ে আজ একাদশে অন্তত তিনটি পরিবর্তন আনতে পারেন স্কালোনি। ফাকুন্দো মেদিনার জায়গায় রক্ষণভাগে ফিরছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের বদলে শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। এছাড়া থিয়াগো আলমাদার জায়গায় মাঝমাঠে আসতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় পেশির চোট নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছিলেন পারেদেস। চোটের কারণে শুরুর দিকে তাকে কেন খেলানো যায়নি এবং তার জায়গায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভূমিকা নিয়ে স্কালোনি বলেন, "কাতার বিশ্বকাপের পর পারেদেস যখনই শতভাগ ফিট থেকেছে, খেলেছে। চোট নিয়ে মাঠে ফিরতে ও সর্বোচ্চ চেষ্টা করেছে। ও যখন ছিল না, তখন ম্যাক অ্যালিস্টারই ছিল আমাদের সেরা বিকল্প। কারণ এনজো ফার্নান্দেজ ক্লাবের হয়ে একটু ওপরের দিকে খেলে। তাই আমরা ম্যাক অ্যালিস্টারকে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে বেছে নিয়েছিলাম।"

কেপ ভার্দে ম্যাচের ঘাটতিগুলো নিয়ে কথা বলার সময় শিষ্যদের পাসিং ও ডিফেন্সের দিকে মনোযোগী হওয়ার তাগিদ দেন এই বিশ্বজয়ী কোচ। তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য শুধু বল দখলে রাখা নয়, প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ঠেকানো। বল পায়ে রেখেই ডিফেন্ড করতে হবে। কোনো তাড়াহুড়ো না করে অন্তত ৫-৬টি পাস তৈরি করে আক্রমণে উঠতে হবে।"

এদিকে শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষ মিশরকে বেশ সমীহ করছেন স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ মিনিটের মাঠের লড়াই শেষে টাইব্রেকারে জিতে আসা মিশরকে নিয়ে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, "মিশর খুবই ভালো দল। চলতি বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তারা মাত্র একটি জিতলেও প্রতিপক্ষকে সবসময় নাচিয়ে ছেড়েছে। ওরা কেপ ভার্দের মতো রক্ষণাত্মক দল নয়, বরং আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে আমাদের বিপক্ষে দলগুলো অনেক সময় কৌশল বদলে ফেলে, আমরা সব পরিস্থিতির জন্যই প্রস্তুত।"

অবশ্য একাদশে একাধিক পরিবর্তন আসলেও আর্জেন্টিনার চেনা ফুটবলশৈলী ও খেলার ধরনে কোনো বদল আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোচ। স্কালোনির ভাষ্য, "কৌশলগত দিক থেকে আমরা একটি ম্যাচে নানা উপায়ে খেলতে পারি। তবে আজ যে দলটি মাঠে নামবে, সেটি আমাদের স্বাভাবিক খেলার ধরনই অনুসরণ করবে। আমরা অবশ্যই খেলোয়াড়দের শারীরিক অবস্থার দিকে নজর রাখছি, কিন্তু শুরু থেকেই মূল কৌশল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।"

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।