• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ৩


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬, ০৭:৪৩
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা। প্রাইভেট কার ও মোবাইলসহ জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার (০৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস আভিযানিক দল নীলগঞ্জ ব্রিজের ওপর ওত পেতে থাকে। এসময় একটি সন্দেহভাজন প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির সিটের মাথার বালিশ এর ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা হলেন, শার্শার রনি(৩৬),চৌগাছার আব্দুল গনি,সদরের ইসরাইল(৪৬)।

বিজিবি জানায়, আটককৃতদের কাছ থেকে স্বর্ণ ছাড়াও পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭,৩২৭ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিল। এগুলো যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা চৌগাছা সীমান্তের দিকে যাচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক তৎপরতা জোরদার করেছে। তিনি বলেন, "সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।