• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে পানি কমিটির সচেতনতামূলক কর্মশালা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ মার্চ ২০২৬, ১১:২৬
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান ও অন্যান্য খাল-বিলের পানি নিয়ে নানাবিধ সমস্যার সমাধান কল্পে উত্তরন এবং অভয়নগর পানি কমিটির উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অভয়নগর উপজেলা পানি কমিটির সভাপতি ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। 

উত্তোরনের অর্গানাইজার দিলিপ সানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পানি কমিটির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দীন গাজী, সদস্য ও নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, অধ্যক্ষ সেলিম ইকবাল, পানি কমিটির সদস্য ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক, সদস্য মোল্যা হাবিবুর রহমান প্রমুখ। 

কর্মশালার শেষে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান ও অন্যান্য খাল-বিলের পানি নিয়ে নানাবিধ সমস্যার সমাধান কল্পে পানি কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকতার হাতে একটি স্মারকলিপি তুলে দেন।