সন্ধ্যা ৭টার পর অভিযান, চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬, ৬:৪৮
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে সরকারি সিদ্ধান্ত অমান্য করে সন্ধ্যা ৭ টার পর দোকান খোলা রাখার দায়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপিল) রাত ৮ টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্তাবধানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে নওয়াপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকারি সিদ্ধান্ত অমান্য করে দোকান খোলা রাখার দায়ে মেসার্স কবির বস্ত্র বিতান, মেসার্স কুমিল্লা ফার্নিচার, মেসার্স রাজা ফার্নিচার ও মেসার্স শেখ ইলেকট্রনিক্সকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচশ করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘সরকারি সিদ্ধান্তের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করতে মঙ্গলবার নওয়াপাড়া বাজারে মাইকিং করা হয়েছে। ঘোষিত সিদ্ধান্ত বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :