বাঘারপাড়ায় ব্যবসায়ীদের সাথে বিএনপি প্রার্থী মতিয়ার ফারাজীর মতবিনিময়
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৮
বাঘারপাড়া প্রতিনিধি :
যশোর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী যশোরের বাঘারপাড়া চৌরাস্তা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার রাতে স্থানীয় চৌরাস্তায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম। এসময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, বিল্লাল বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক দলের নেতা এ্যাড. সাকিল আহমেদ, বাঘারপাড়া ব্যবসায়ী সংগঠনের সাধারন সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
এদিন উপজেলার দোহাকুলা ও নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মতিয়ার রহমান ফারাজী।
সভায় মতিয়ার ফরাজী বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথম কাজ হবে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা।চিত্রা নদী খননের কাজ প্রথম অগ্রাধিকার পাবে। এতে পরিবেশের ভ্যারসাম্য রক্ষার পাশাপাশি ব্যবসায়ীরা ভারী পণ্য অল্প খরচে পরিবহন করতে পারবেন।
আপনার মতামত লিখুন :