• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল- সমাবেশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫, ১৪:০০
ছবির ক্যাপশন:

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের  দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াত।

মঙ্গলবার বিকেল চারটা থেকে মাঝখানে আছর নামাজের বিরতি দিয়ে শহরের প্রেসক্লাব চত্তরে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি মিছিল শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

উপিজেলা জামায়াতের সেক্রেটারী সহ-অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম,  কর্মপরিষদ সদস্য হাকিমপুর ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন,  সহ-সেক্রেটারি রহিদুল খান, সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ ও মাওলানা গিয়াস উদ্দিন,  শ্রমিক নেতা তুহিনুর রহমান, যুব বিভাগের নেতা শাহ আলম প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের সভাপতি সেক্রেটারীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।