• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বহুমাত্রিক তরুনী ধর্ষণের ঘটনায় কথিত কবিরাজ কে আটক করেছে পুলিশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬, ১০:১৪
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের ঝিকরগাছায় বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী কথিত কবিরাজ আব্দুর রহমান কে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। 

আটককৃত কথিত কবিরাজ আব্দুর রহমান ঝিকরগাছা উপজেলার আজমপুর গ্রামের মৃত মোঃ আজিতের ছেলে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম জানান ঝিকরগাছা থানা এলাকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণ ও একটি পুত্র সন্তান জন্মদানের তথ্য আসলে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পেলে এঘটনায় মামলা হলে এসআই তাপস ও এসআই পলাশের নেতৃত্বে ঝিকরগাছা থানার একটি আভিযানিক দল শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আটককৃত কথিত কবিরাজ আব্দুর রহমান কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

উল্লেখ্য ধর্ষণের শিকার ওই তরুণী গত দুই মাস আগে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কবিরাজের দেওয়া পান খেয়ে অচেতন হওয়ার পর নির্মমতার শিকার হন তিনি।