• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর মূক ও বধির সংঘের নির্বাচন স্থগিতে অভিযোগকারীর অনুপস্থিতি, তদন্তে নির্বাচন সঠিক দাবি সমাজসেবার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক: 

যশোর মূক ও বধির সংঘের নির্বাচন স্থগিত ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে করা অভিযোগের তদন্ত পরিচালনা করেছে জেলা সমাজসেবা কার্যালয়। তবে তদন্তের নির্ধারিত নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য-প্রমাণ ও বক্তব্যসহ উপস্থিত থাকার নির্দেশ থাকলেও অভিযোগকারী সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান আজাদ (বধির) উপস্থিত হননি।

যশোর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জুলফিকার আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে নথিপত্র যাচাই ও সরেজমিন পরিদর্শন করা হয়েছে। গত ৩১ জুলাই ২০২৬ এবং ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভিযোগকারীকে সশরীরে হাজির হয়ে বক্তব্য প্রদান ও কাগজপত্র জমা দেওয়ার নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত দুই দিনের কোনো দিনই উপস্থিত হননি।

সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা বলেন, “অভিযোগকারী ব্যতীত বাকি সব সদস্য ও কর্মকর্তা ঐক্যবদ্ধ রয়েছেন। তদন্ত ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনায় নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ বিধি সম্মত ও সঠিক ছিল বলেই প্রমাণিত হয়েছে। অভিযোগকারীর অনুপস্থিতি ও তথ্য-প্রমাণের অভাবে অভিযোগের সত্যতা মেলেনি। বিধি অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

তদন্ত কার্যক্রম চলাকালে যশোর মূক ও বধির সংঘের কার্যনির্বাহী পরিষদের সভাপতি তোফাজ্জল হোসেন মানিক (অবধির), সাধারণ সম্পাদক ইসহাক হালদার, সহ-সাধারণ সম্পাদক হৃদয় সরকার, কোষাধ্যক্ষ ফারুকুজ্জামান, ক্রীড়া সম্পাদক সোহানুর ইসলাম, পাঠাগার সম্পাদক আকিবুজ্জামান এবং নির্বাহী সদস্য মাহফুজ আলী ও মিরুজ্জামান উপস্থিত ছিলেন।