• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৭৮ শিশুর পাশে ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬, ০৯:৫৯
ছবির ক্যাপশন: ad728

যশোর প্রতিনিধি:
জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরের ৭৮ জন এতিম শিশুর মাঝে তিন মাসের খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ, স্কুল ফিস ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি এতিম শিশুকে তিন মাসের খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, ৩টি জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস্, ১.৫ কেজি বাদাম, ৩টি জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল প্রদান করা হয়েছে।

শিক্ষার প্রসারে শিশুদের দেওয়া হয়েছে বিশেষ শিক্ষা উপকরণ। যার মধ্যে রয়েছে ১ সেট ছোটদের নবী রাসুল সিরিজ বই, ২টি আর্ট বই, ১২টি করে পেন্সিল ও কলম, ৬টি ইরেজার, ৩টি শার্পনার, ১টি স্কেল, পেন্সিল বক্স, ৬টি খাতা, ১ সেট রং পেন্সিল, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ১টি করে ছাতা। এছাড়া প্রত্যেক শিশুকে ৩,৫০০ টাকা করে স্কুল ফিস প্রদান করা হয়।

শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে ৪০ জন ছেলের প্রত্যেককে ১টি ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প সেট ও ৩টি করে বল এবং ৩৮ জন মেয়ের প্রত্যেককে ২টি করে রেকেট ও ১০টি করে কর্ক (ফেদার) দেওয়া হয়েছে।

এ সময় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর ঢাকা অফিসের স্টাফ শিবলী এবং স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা ও কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এতিম শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। উপহার সামগ্রী পেয়ে এতিম শিশুদের মাঝে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে।