• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় পুলিশের অভিযানে ২৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ মাদক কারবারি আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬, ০৭:১২
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: 
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ বোতল অবৈধ নেশা জাতীয় সিরাপসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক আসামি হলেন, শার্শা থানার পাকশিয়া খালপাড়া গ্রামের মৃত সুলতান খাঁর ছেলে  ফুলছদ্দিন খাঁ (৫০)।

রোববার ( ১৭ মে) রাত ১ টার সময় পুলিশ শার্শা থানাধীন পাকশিয়া এলাকায় বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন পাকশিয়া গ্রামস্থ আটক আসামী এর বসত বাড়ীর উঠানের পূর্ব পাশে গোয়াল ঘরের সামনে হতে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেন।

শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-৩৫, তাং-১৭/০৫/২০২৬ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) রুজু করা হয়েছে।

আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।