• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৩
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, যশোর-এর আয়োজনে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন কেবল অর্থ উপার্জনের মাধ্যম না হয়; বরং নিজেকে একজন মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহযোগিতা করার এবং তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন যশোরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।