• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

হামিদপুর আল-হেরা কলেজে আলোচনা ও দোয়া


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৮
ছবির ক্যাপশন:

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১টায় যশোর সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, হামিদপুর গ্রামের সমাজসেবক রবিউল আউয়াল এবং হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর জজ কোর্টের এপিপি মনজুরুল মাহমুদ লিটু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি নুর ইমাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তানভীর রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পিকুল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হাকাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শওকত আলী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাবিবুর রহমান লেন্টু।