যশোরে আত্মসমর্পণকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বেজপাড়ার এস্কেন্দার কারাগারে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক
হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আত্মসমর্পণকারী এস্কেন্দারকে কারাগারে পাঠিয়েছে আদালত। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহীদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে শার্শা থানা পুলিশ নাভারণ শহীদ মোড়ে অভিযান চালিয়ে এস্কেন্দারকে আটক ও তার কাছ থেকে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ মামলায় গত ৫ মার্চ আদালত ইস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছিলো। গতকাল সোমবার সাজাপ্রাপ্ত এস্কেন্দার পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :