• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬, ১১:৪৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে স্থানীয় এক বিএনপির নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে কামাল খাঁ (৪৫) ও তার দুই সহযোগির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৬ মার্চ) রাতে ভুক্তভোগী নওয়াপাড়া পৌর বিএনপির ১নম্বর ওয়ার্ড শাখার সভাপতি পিয়ার আলী শেখ অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযুক্ত কামাল খাঁ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের বাবু খাঁ’র ছেলে। বর্তমানে বুইকারা গ্রামের বৌবাজার এলাকায় বসবাস করেন তিনি। অপর অভিযুক্ত দুইজন অজ্ঞাতনামা। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) দুপুরে নওয়াপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মহাকাল গ্রামে বিএনপি নেতা পিয়ার আলী শেখের বাড়িতে কামাল খাঁ ও তার দুই সহযোগি (অজ্ঞাতনামা) অনধিকার প্রবেশ করেন। যার সিসিটিভি ফুটেজ রয়েছে। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে পিয়ার আলীর স্ত্রী ও সন্তানদের গালিগালাজ করে বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করেন। বিষয়টি জানতে পেরে পিয়ার আলী দ্রুত বাড়িতে আসেন এবং বাড়ির ভেতরে কেনো তল্লাশি করা হচ্ছে তা জানতে চান। এ সময় কামাল খাঁ ও তার দুই সহযোগি বাড়ির ভেতর অবৈধ স্লাব রাখা আছে বলে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। 


বিএনপি নেতা পিয়ার আলী শেখ বলেন, দাবিকৃত ১০ হাজার টাকা দিতে রাজি না হলে তারা আমাকে খুন করে লাশ গুম করাসহ সম্মানহানী করবে বলে হুঁমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় কামাল খাঁ তার ফেসবুক পেজে (আইডির নাম- সাংবাদিক কামাল) আমার ছবি ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট একটি পোস্ট করেন। এ ঘটনায় সোমবার রাতে কামাল খাঁসহ তার দুই সহযোগির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।  

অভিযুক্ত কামাল খাঁ বলেন, ‘চাঁদা চেয়েছি এমন কোনো প্রমাণ দিতে পারবেন তারা। আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’ 
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন,‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’