• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

হাসিনাকে ফেরাতে সব আইনি কাজ শেষ করেছে সরকার, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এখন বাকি সিদ্ধান্ত ভারত সরকারের ওপর নির্ভর করছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না—সেই আইন শেখ মুজিবই করে গেছেন।”

এ সময় তিনি আরও জানান, দেশের জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

এর আগে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় সফল হতে হলে মানবিক মূল্যবোধ ও সততা জরুরি। পাশাপাশি ভূমি রেজিস্ট্রেশন খাতে সেবা ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ভূমি রেজিস্ট্রেশন সেক্টরে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে এই নেতিবাচক ধারণা থেকে বের হয়ে আসতে হবে।