রাষ্ট্রীয় সংস্কার, জনদুর্ভোগ নিরসন ও সুশাসনের দাব...
কেবল সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটসহ চলমান জনদুর্ভোগ নিরসন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছে দলটি।