ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ...
পবিত্র ঈদুল আজহা ২৮ মে ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনের, অর্থাৎ ২৪ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।