• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় গ্রাম আদলতের কর্মশালা অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬, ১৪:১৩
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা প্রতিনিধি 
যশোরের চৌগাছায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮জুন) চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষেবেলা ১০টা থেকে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব, চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিরা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান।

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ আশরাফুজ্জামান জানান, চৌগাছা উপজেলায় ফেব্রুয়ারী-২০২৪  হতে মে ২০২৬ পর্যন্ত গ্রাম আদালতে মোট মামলা দায়ের হয়ছে ৭৪৭ টি। নিষ্পত্তি হয়ছে ৭৩৯ টি মামলা, সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ছে ৭২৫ টি মামলার। ক্ষতিপূরণ আদায় হয়ছে ১ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ১৫০ টাকা।