যশোরে যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত...
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে ন্যায় যশোরেও পালিত হয়েছে ‘গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।