জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডে...
জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে 'জুলাই ফাউন্ডেশন'-এর মাধ্যমে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।