বাংলাদেশের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার দিল প...
বিশ্বকাপ ফুটবলের আবহে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রোববার ঢাকায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আনুষ্ঠানিকভাবে ফুটবলগুলো হস্তান্তর করেন।