অভিযুক্ত ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছে...
গাজীপুরের কাপাসিয়ায় পরিকল্পিতভাবে স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার প্রধান আসামি ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছে পুলিশ। তিনি জানান, পদ্মা সেতুতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে তা নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ফোরকানের ব্যবহৃত মুঠোফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।