• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর উপশহরে বাড়ির সামনে ছাত্রদল নেতার ওপর হামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬, ১১:০২
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের উপশহর ডি-ব্লকের প্রাইমারি স্কুল মাঠ এলাকায় ছাত্রদলের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নাহিদ ডি-ব্লক এলাকার মৃত ইবাদত হোসেনের ছেলে। তিনি উপশহরের ৬ নম্বর সেক্টরের বাসিন্দা এবং উপশহর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক।

নাহিদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে কারণে বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকিও দেওয়া হয়।

ওই ঘটনার জের ধরে একই এলাকার ফারহান (২০), রোহিত (১৯), সাকলাইন (২২) ও সালমান (২৩) নামের চার যুবক নাহিদের বাড়ির সামনে তার ওপর হামলা চালায়। তারা জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। তিনি আরও বলেন, হামলাকারীরা উপশহরের সাবেক মেম্বার ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা টমাসের ঘনিষ্ঠ সহযোগী।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।