অন্ধকার যুগ ভেদ করে সংস্কৃতির নতুন প্রভাত আনতে চাই...
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, "গত ২০ বছর ছিল একটি অন্ধকার ও তমসাবৃত যুগ। আমরা এই অন্ধকারের দেয়াল ভেদ করে দেশে নতুন প্রভাত ও নতুন সূর্যের উদয় ঘটাতে চাই। সব ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা আবার জীবনের গান গাইব।